শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
রাজনীতি
ঢাকা-১৮ আসনে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:০২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা-১৮ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র সাময়িকভাবে স্থগিতের পর বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ তথ্য জানান বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।

এর আগে এদিন মনোনয়নপত্রে কিছু অসামঞ্জস্যতার কারণে তা সাময়িকভাবে স্থগিত করা হয়। বিকেল সাড়ে ৩টার দিকে বাছাইয়ের ফল ঘোষণার সময় রিটার্নিং কর্মকর্তা মান্নার মনোনয়নপত্র স্থগিত রাখার কথা জানান। সে সময় প্রার্থীর প্রতিনিধিদের জানানো হয়, মনোনয়নপত্রের হলফনামা ও আয়কর রিটার্নের তথ্যে অসামঞ্জস্যতা রয়েছে। পরে এক ঘণ্টার মধ্যে সংশোধিত কাগজপত্র জমা দেওয়ার সুযোগ চাওয়া হলে তা মঞ্জুর করা হয়।

রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন বলেন, প্রয়োজনীয় কাগজপত্র জমা পাওয়ার পর যাচাই-বাছাই শেষে মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

নাগরিক ঐক্যের সভাপতি ঢাকা-১৮ আসনের পাশাপাশি বগুড়া-২ আসন থেকেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা   মান্না   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close