সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
টাঙ্গাইল-৮ আসনে নতুন সমীকরণ
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল-৮ (সখীপুর–বাসাইল) সংসদীয় আসনে মনোনয়ন দাখিলকারী ১০ প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ এবং ছয়জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) দিনব্যাপী যাচাই-বাছাই শেষে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার এই সিদ্ধান্ত জানান।

মনোনয়ন বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন—বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খান, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান, স্বতন্ত্র প্রার্থী লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল এবং জাতীয় পার্টির মনোনীত প্রার্থী নাজমুল হাসান রেজা।

অন্যদিকে যাদের মনোনয়ন বাতিল করা হয়েছে তারা হলেন—স্বতন্ত্র প্রার্থী ও সখীপুর উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী আওয়াল মাহমুদ, স্বতন্ত্র প্রার্থী আবুল ফজল মাহমুদুল হক, স্বতন্ত্র প্রার্থী এস এম হাবিবুর রহমান, আমজনতার দল মনোনীত প্রার্থী মো. আলমগীর হোসেন, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম এবং স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমান কামাল।

এবারের জাতীয় নির্বাচনকে ঘিরে টাঙ্গাইল-৮ আসনে রাজনৈতিক কৌতূহল অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের দখলে থাকা এই আসনে এবার দলটি নির্বাচনে অংশ নিচ্ছে না। ফলে ভোটের সমীকরণে এসেছে বড় ধরনের পরিবর্তন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতাসীন দল নির্বাচনের বাইরে থাকায় ভোটারদের আচরণ এবং প্রার্থীদের অবস্থান নতুন করে হিসাবের মধ্যে এসেছে।

১৯৯১ সালের পর থেকে বিএনপি এই আসনে কোনো প্রার্থীকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারেনি। একইভাবে দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের বাইরে অন্য কোনো দলও এখানে জয় পায়নি। তবে পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এবার সেই ধারাবাহিকতা ভাঙার সুযোগ দেখছে বিএনপি। হারানো আসন পুনরুদ্ধারে দলটি মাঠপর্যায়ে ব্যাপক তৎপরতা চালাচ্ছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

এদিকে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খানও এ আসনে শক্ত অবস্থান তৈরি করেছেন বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা। ধর্মপ্রাণ ভোটারদের পাশাপাশি নিরপেক্ষ ভোটারদের মধ্যেও তিনি গ্রহণযোগ্যতা পাচ্ছেন বলে দাবি করছেন দলীয় নেতাকর্মীরা।

বিএনপি ও জামায়াতের বাইরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল।

নির্বাচনি বিশ্লেষকদের মতে, তিনি এবারের নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ ‘ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন। এর আগে এই আসনে কোনো স্বতন্ত্র প্রার্থীর প্রতি এমন জনসমর্থন দেখা যায়নি বলেও তারা মন্তব্য করেন।

জানা গেছে, গত প্রায় ২৫ বছর ধরে তিনি সখীপুর ও বাসাইল উপজেলায় বিভিন্ন স্কুল, মাদরাসা, মসজিদ, মন্দিরসহ সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে সহায়তা দিয়ে আসছেন। পাশাপাশি অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আর্থিক সহায়তার মাধ্যমে এলাকায় একটি শক্ত সামাজিক ভিত্তি গড়ে তুলেছেন তিনি।

মনোনয়ন যাচাই-বাছাই শেষে এখন প্রার্থীদের দৃষ্টি আপিল ও পরবর্তী নির্বাচনি কার্যক্রমের দিকে। আগামী দিনে আপিল নিষ্পত্তি, প্রার্থী তালিকা চূড়ান্তকরণ ও প্রতীক বরাদ্দের পর শুরু হবে আনুষ্ঠানিক নির্বাচনি প্রচার। ভোটের মাঠে কে কোন কৌশলে এগোয় এবং ভোটারদের সমর্থন কোন দিকে ঝুঁকে পড়ে—তা নির্ধারণ করবে এই আসনের চূড়ান্ত ফলাফল।

সব মিলিয়ে দীর্ঘদিন পর আওয়ামী লীগবিহীন নির্বাচনে টাঙ্গাইল-৮ আসনে সৃষ্টি হয়েছে একেবারে ভিন্ন রাজনৈতিক বাস্তবতা। বিএনপি ও জামায়াতের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থান এই আসনকে পরিণত করেছে বহুল আলোচিত ও গুরুত্বপূর্ণ এক নির্বাচনী কেন্দ্রে। ফলে শেষ পর্যন্ত কার হাতে যাবে টাঙ্গাইল-৮ আসনের প্রতিনিধিত্ব—তা জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন সখীপুর ও বাসাইলের ভোটাররা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  টাঙ্গাইল-৮ আসন   নতুন সমীকরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close