মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৬ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
মাদারীপুরের তিনটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে বিভিন্ন দলের মোট ২৭ জন প্রার্থীর মধ্যে পাঁচজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) জেলা প্রশাসকের কার্যালয়ে পর্যায়ক্রমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আইনগত প্রক্রিয়ায় আপিল করতে পারবেন।

মাদারীপুর-১ আসন

মাদারীপুর-১ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী ইমরান হাসান। বাকি ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির নাদিরা আক্তার মিঠু চৌধুরী, জামায়াতে ইসলামীর মো. সরোয়ার হোসেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আবদুল আলী, জাতীয় পার্টির মুহাম্মদ জহিরুল ইসলাম মিন্টু, খেলাফত মজলিসের সাইদ উবিন আহমাদ হানজালা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আকরাম হুসাইন, গণঅধিকার পরিষদের রাজিব মোল্লা, বাংলাদেশ লেবার পার্টির মো. হাফিজুর রহমান, বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাবলু এবং শিবচর উপজেলা বিএনপির সদস্য কামাল জামান নুরুদ্দিন মোল্লা।

মাদারীপুর-২ আসন

মাদারীপুর-২ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। তারা হলেন স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম সাঈদ আনসারী ও স্বতন্ত্র প্রার্থী রেয়াজুল ইসলাম। বাকি আটজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

বৈধ প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আলী আহমদ চৌধুরী, বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা আব্দুস সোবাহান, জাতীয় পার্টির মো. মহিদুল ইসলাম মুহিদ হাওলাদার, বাসদ (মার্ক্সবাদী)-এর মো. দিদার হোসেন, কল্যাণ পার্টির সুবল চন্দ্র মজুমদার এবং স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য ও শহীদুল ইসলাম খান।

মাদারীপুর-৩ আসন

মাদারীপুর-৩ আসনে ছয়জন প্রার্থীর মধ্যে দুজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি ও তথ্যগত ভুলের কারণে স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থী আমিনুল ইসলামের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এ আসনে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী আনিসুর রহমান তালুকদার খোকন, জামায়াতে ইসলামীর প্রার্থী কালকিনি পৌরসভার আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, সুপ্রিম পার্টির নিতাই চক্রবর্তী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আজিজুল হক।

ভোটার ও ভোটকেন্দ্রের তথ্য

মাদারীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ৪৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২০ হাজার ৭৯৫ জন, নারী ভোটার ২ লাখ ১০ হাজার ৬৮১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৮ জন। আড়িয়াল খাঁ ও কুমার নদবেষ্টিত এ আসনে মোট ভোটকেন্দ্র ১৪৫টি। এর মধ্যে সদর উপজেলায় ৭৮টি এবং রাজৈর উপজেলায় ৬৭টি।

অন্যদিকে মাদারীপুর-৩ আসনে মোট ভোটার ৩ লাখ ৮২ হাজার ৯৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৭৩০ জন, নারী ভোটার ১ লাখ ৮৩ হাজার ২৩৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। এ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৪টি। এর মধ্যে সদর উপজেলায় ৩৭টি, কালকিনি উপজেলায় ৭২টি এবং ডাসার উপজেলায় ২৫টি ভোটকেন্দ্র রয়েছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   মনোনয়ন বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close