রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
কক্সবাজার-৪ আসনে চার প্রার্থীর মনোনয়ন বৈধ
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১০:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। যাচাই শেষে এ আসনে মনোনয়ন জমা দেওয়া পাঁচজন প্রার্থীর মধ্যে চারজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে এবং একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত করা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে এ মনোনয়নপত্র যাচাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত অনুযায়ী, বিএনপি মনোনীত প্রার্থী শাহজাহান চৌধুরী, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নুর আহমেদ আনোয়ারী, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী নুরুল হক এবং জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) মনোনীত প্রার্থী সাইফুদ্দিন খালেদের মনোনয়ন বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

অন্যদিকে মনোনয়নপত্রে তথ্যগত অসংগতি থাকায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী আব্দুল্লাহ আল আরাফাতের মনোনয়ন স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী তিনি নির্ধারিত সময়ের মধ্যে আপিল করার সুযোগ পাবেন।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনি প্রচারণা শুরু হবে এবং তা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে কক্সবাজার-৪ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৪ সংসদীয় আসনটি বরাবরই রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আলোচিত। সীমান্ত এলাকা, রোহিঙ্গা ইস্যু এবং জাতীয় রাজনীতির বিভিন্ন প্রভাবের কারণে এ আসনটি ঘিরে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কক্সবাজার-৪ আসন   প্রার্থী   মনোনয়ন বৈধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close