শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬,
২৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● দেশের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি      ● জলবায়ু সম্মেলন শেষে দেশের পথে প্রধানমন্ত্রী      ● হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু      ● এমপির বাড়িতে আগুনে বোমা বা নাশকতার আলামত মেলেনি : স্বরাষ্ট্রমন্ত্রী      ● বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      ● ডেঙ্গুতে মৃত্যুর মিছিলে আরও তিন প্রাণ, আক্রান্ত ছাড়াল দেড় লাখ      ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      
আন্তর্জাতিক
এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১১:৩৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যতক্ষণ পর্যন্ত ভেনেজুয়েলা নিরাপদ, সঠিক এবং দেশটিতে বিচক্ষণতার সাথে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন না হবে ততক্ষণ ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চালাবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ ডিসেম্বর) দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে মার্কিন সেনারা। ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় সংবাদ সম্মেলন করেন ট্রাম্প।

সেখানে তিনি জানান, খুবই দ্রুত ও ক্ষ্রিপতার সঙ্গে মাদুরোকে আটক করেছে তাদের সেনারা। ওই সময় তাদের জন্য ভেনেজুয়েলার সেনারা অপেক্ষা করলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি।

ট্রাম্প বলেছেন, “বিশ্বের অন্য কোনো দেশ তা অর্জন করতে পারত না, যা যুক্তরাষ্ট্র গতকাল করে দেখিয়েছে। সত্যি বলতে, খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক শক্তিকে পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল। আমাদের সাথে যুক্ত হয়ে সামরিক বাহিনীর সদস্যরা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে মধ্যরাতের গভীরে অত্যন্ত সফলভাবে মাদুরোকে বন্দি করেছে। চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার ছিল, কারণ আমাদের বিশেষ দক্ষতার মাধ্যমে কারাকাস শহরের প্রায় সব আলো নিভিয়ে দেওয়া হয়েছিল।”

ট্রাম্প হুমকি দিয়েছেন যদি প্রয়োজন হয় তাহলে ভেনেজুয়েলায় দ্বিতীয় বড় হামলা চালানো হবে। কিন্তু মাদুরোকে যেহেতু এখন আটক করা হয়েছে এবং প্রথম হামলা সফল হয়েছে তাই আর হামলা চালানোর সম্ভাবনা নেই।

মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। 

সূত্র : বিবিসি 

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র   যুক্তরাষ্ট্র   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close