শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
নওগাঁয় কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:১১ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নওগাঁয় কারা হেফাজতে আব্দুর রশিদ (৫৫) নামে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

নিহত আব্দুর রশিদ রানীনগর উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুজাইল হিন্দুপাড়া গ্রামের মৃত কান্দুর প্রামাণিকের ছেলে।আব্দুর রশিদ ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার কুজাইল গ্রামে ডেভিলহান্ট ফেইজ-২ অভিযান চালায় স্থানীয় থানা পুলিশ। অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদকে গ্রেফতার করা হয়। উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়। 

২৫০ শয্যা নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. আবু জার গাফফার বলেন, ‘আব্দুর রশিদ নামে এক হাজতিকে বিকেল ৪টা ১০মিনিটের দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর কিছুক্ষণ পরেই তিনি হার্ট অ্যাটাকে দ্রুত মারা যান।’

নওগাঁ জেলা কারাগারের জেলার শাহারিয়ার আলম চৌধুরী বলেন, আব্দুর রশিদ বিস্ফোরক আইনের মামলায় কারাগারে ছিলেন। বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এর কিছুক্ষণ পর হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close