রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
নরসিংদী-৩ আসনে যাচাই–বাছাই সম্পন্ন
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদী-৩ (শিবপুর) আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাই সম্পন্ন হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত মোট ১০ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই করা হয়। পরে রাত ৯টায় ত্রুটিপূর্ণতার কারণে ১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

এর আগে বিকালে স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়ন স্থগিত রাখা হয়েছিল। পরে রাতে এসব স্থগিত হওয়া প্রার্থীর মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থী হলেন জনতার দল মনোনীত প্রার্থী এনামুল হক।

জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, “আমরা চেষ্টা করেছি ছোটখাট ত্রুটির কারণে কারও মনোনয়ন বাতিল না হয়। প্রাথমিকভাবে যেসব ছোট ত্রুটি পাওয়া গেছে, সেসব সংশোধনের সুযোগ দিয়ে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ১ জনের মনোনয়ন অসম্পূর্ণ থাকার কারণে তা বাতিল করা হয়েছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  নরসিংদী-৩ আসন   যাচাই বাছাই   সম্পন্ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close