সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
ফেনী-১ আসনে খালেদা জিয়ার মনোনয়ন স্থগিত
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনি আসন ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক।

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে ফেনী-১ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে রফিকুল আলম মজনুর জমা দেওয়া ওই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তা ছাড়া ওই আসনে বেগম খালেদা জিয়ার জমা দেওয়া মনোনয়নপত্র স্থগিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর সন্তুষ্টি প্রকাশ করে রফিকুর আলম মজনু বলেন, “আলহামদুলিল্লাহ, আজ যাচাই-বাছাইতে আমার মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। আশা করছি সুষ্ঠু ভোটের মাধ্যমে বেগম জিয়ার আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ। এ জন্য আমি আমার নির্বাচনী এলাকার সব ভোটারদের সহযোগিতা কামনা করছি।”

ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলা নিয়ে ফেনী-১ আসন গঠিত। এখানে বেগম খালেদা জিয়া পাঁচবার নির্বাচন করে নির্বাচিত হয়েছিলেন। উনার পক্ষে এবার মনোনয়নপত্র জমা দেওয়া হলেও বেগম জিয়ার মৃত্যুতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুকে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে। তিনিই আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ওই আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।”

কেকে/এলএ

আরও সংবাদ   বিষয়:  ফেনী-১ আসন   খালেদা জিয়া   মনোনয়ন স্থগিত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close