শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১২:৫০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরগঞ্জে দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান, সনদপত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) উপজেলা প্রশাসন ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অধীন যুব উন্নয়ন অধিদপ্তর, ঈশ্বরগঞ্জের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমটি “টেকনোলজি এমপ্লয়মেন্ট সেন্টার অন হুইলস ফর অ্যাডভান্স প্রিভিলেজড কলোনি ইয়ুথ স্কিল অব বাংলাদেশ (টেকার ২য় পর্যায়)” প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সানজিদা রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী নিসা ইসলাম বলেন, “এখান থেকে যা শিখছি তা ভবিষ্যতে কাজে লাগবে। হাতে কলমে শিক্ষা পেয়েছি, যা অনেক ভালো হয়েছে। বাইরে যা টাকা দিয়ে শিখতে হয়, তা আমরা বিনামূল্যে শিখতে পেরেছি। প্রশিক্ষণ শেষে আমরা ভাতাও পেয়েছি।”

অন্য প্রশিক্ষণার্থী মো. সাকিব বলেন, “বেকার মুক্ত দেশ গড়তে আমাদের বিনামূল্যে যে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তা ভবিষ্যতে কাজে লাগবে। সর্বোপরি আমরা নতুন অনেক ভালো দক্ষতা অর্জন করেছি।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “তথ্যপ্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ বর্তমান সময়ে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে যুবসমাজ আত্মনির্ভরশীল হয়ে উঠবে এবং দক্ষ মানবসম্পদ হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখবে।”

অনুষ্ঠান শেষে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরগঞ্জ   কম্পিউটার   নেটওয়ার্কিং   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close