শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
ইজতেমা ময়দানে শেষ হলো তিন দিনের খুরুজের জোড়
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর তুরাগ নদীর তীরে ইজতেমা ময়দানে দোয়ার মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের অধীনে আয়োজিত তিন দিনব্যাপী খুরুজের জোড়।

দোয়া পরিচালনা করেন বাংলাদেশ তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী মাওলানা মোহাম্মদ জুবায়ের।

রোববার (৪ ডিসেম্বর) সকাল ৮টা ২৮ মিনিটে দোয়া শুরু হয়ে ৮টা ৪৪ মিনিটে শেষ হয়।

শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, “খুরুজের জোড়ের দোয়ায় প্রায় ৭২টি দেশ থেকে আগত ২ হাজার ৫০০ বিদেশি মেহমানসহ বাংলাদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। দোয়ার আগে বাদ ফজর পাকিস্তানের শীর্ষ মুরুব্বী মাওলানা উবায়দুল্লাহ খুরশিদ সাহেব হেদায়েতি বয়ান করেন। বয়ান শেষে দোয়া শুরু হয়।”

দোয়া শেষে বিদেশি মেহমানদের জামাতসহ বাংলাদেশের ৬৪ জেলা থেকে প্রায় ১ হাজার ৫০০ জামাত খুরুজের জোড় থেকে বের হয়।

প্রসঙ্গত, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ৫৯তম বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ইজতেমার প্রস্তুতি হিসেবে জোড় ইজতেমা ও খুরুজের জোড় সম্পন্ন করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ইজতেমা ময়দান   খুরুজের জোড়  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close