শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
কারওয়ান বাজারে মোবাইল ব্যবসায়ীদের অবস্থান, ব্লকেড কর্মসূচি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ২:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর কারওয়ান বাজারে ব্লকেড কর্মসূচি পালন করছেন মোবাইল ব্যবসায়ীরা। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালুর প্রতিবাদে ও অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে এই আন্দোলন করছেন মোবাইল ব্যবসায়ীরা।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৯টার পর থেকে কারওয়ান বাজার মোড়ে এই কর্মসূচি শুরু হয়। পরে বেলা ১১টার পর জায়গাটি প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছে।

আন্দোলনের সঙ্গে জড়িত এক ব্যক্তি বলেন, সকাল ৯টার পর থেকে কারওয়ানবাজারে মোবাইল ব্যবসায়ীরা জড়ো হতে থাকেন। পরে লোকজন বাড়তে থাকে। দুপুর ১২টার পর পুলিশ মোবাইল ব্যবসায়ীদেরদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সাড়ে ১২টার দিকে মোবাইল ব্যবসায়ীরা বিভিন্ন অলিগলিতে অবস্থান নেন।

এর আগে, সম্প্রতি বিটিআরসি ভবনে হামলা চালান মোবাইল ব্যবসায়ীরা। এ ঘটনায় মামলা হয়েছে। আটক করা হয়েছে প্রায় অর্ধশত।

কেকে/এলএ






আরও সংবাদ   বিষয়:  কারওয়ান বাজার   মোবাইল ব্যবসায়ী   ব্লকেড কর্মসূচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close