শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
জাজিরায় দফায় দফায় সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৩:৫০ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার বিরোধের জেরে দফায় দফায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কমপক্ষে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হয়।

রোববার (৪ জানুয়ারি) সকাল ও গতকাল শনিবার দিনগত রাতে উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকার এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের চেরাগ আলী বেপারি কান্দি এলাকার ইউপি সদস্য নাসির বেপারী ও তাজুল ছৈয়ালের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ দীর্ঘদিনের। শনিবার দিনগত রাত থেকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হলে উভয়পক্ষের লোকজন হাতবোমা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে শতাধিক হাতবোমার বিস্ফোরণ ঘটানো হলে জাবেদ শেখ নামের এক যুবক আহত হয়। এছাড়াও একটি দোকান ও কয়েকটি বসতবাড়িতে হামলা চালানো হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বর্তমানে এলাকায় পরিবেশ স্বাভাবিক রয়েছে।

এ ব্যাপারে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহম্মেদ বলেন, “আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এসময় বেশকিছু হাতবোমা বিস্ফোরণ হয়। আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। যারা এই নাশকতা চালিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  জাজিরা   সংঘর্ষ   ককটেল বিস্ফোরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close