রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
খানসামায় গ্যাসের কৃত্রিম সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ
খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলায় লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সিলিন্ডারের তীব্র সংকট দেখা দিয়েছে। সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ২৫৩ টাকা হলেও বাজারে তা ১ হাজার ৪০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অনেক দোকানে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, ফলে সাধারণ মানুষ দারুণ ভোগান্তির মধ্যে পড়েছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার খানসামা বাজার, পাকেরহাট, মরিয়ম বাজার, কাচিনিয়ার বাজার, জয়গঞ্জ বাজার ও চৌরঙ্গী বাজার ঘুরে দেখা গেছে, বহু দোকান খালি। মানুষ সিলিন্ডার না পেয়ে হতাশ ও অসহায়।

স্থানীয়রা অভিযোগ করেছেন, গত এক সপ্তাহ ধরে গ্যাসের দাম বেড়েছে, কিন্তু প্রশাসন কার্যকর নজরদারি চালাচ্ছে না। তারা বলছেন, অনেক ডিলার ও খুচরা বিক্রেতা সিন্ডিকেট গঠন করে ইচ্ছামতো দাম বাড়িয়ে সাধারণ মানুষকে জিম্মি করছে।

খানসামার বাজারে গ্যাস কিনতে আসা জসিম উদ্দিন বলেন, রান্নার গ্যাস ছাড়া চলা যায় না। বাধ্য হয়ে বেশি দামে কিনতে হচ্ছে। এটি সাধারণ মানুষের জন্য খুবই কষ্টের।

মাসুদ রানা জানান, পাঁচটি দোকান ঘুরেও কোথাও গ্যাস পাইনি। এভাবে চললে মানুষ রান্না করতে পারবে না। প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।

খুচরা বিক্রেতারা দাবি করেছেন, ডিলারদের কাছ থেকে পর্যাপ্ত সরবরাহ না থাকায় বাজারে কৃত্রিম সংকট তৈরি হয়েছে। পেট্রোল পাম্পগুলোতেও গ্যাসের সরবরাহ নেই, যা জনজীবন বিপর্যস্ত করছে।

ভুক্তভোগী সাধারণ মানুষ প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সিন্ডিকেট ভাঙার দাবি জানিয়েছেন। তারা জানিয়েছেন, নাহলে রান্নাঘরের সংকট কেবল বাড়বে এবং সাধারণ জীবন বিপর্যস্ত হবে।

সহকারী কমিশনার (ভূমি) অয়ন ফারহান শামস বলেন, গ্যাস সিলিন্ডারের বিষয়টি আমি নিজেও ভুক্তভোগী তারপরও বাজার মনিটরিং চালাচ্ছি। সমস্যা চিহ্নিত করতে এবং হাট-বাজারে যথাযথ সরবরাহ নিশ্চিত করতে আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন বলেন, এটি শুধু খানসামা বা দিনাজপুরের সমস্যা নয়, এটি সারা দেশের চিত্র। এটি একটি সিন্ডিকেট। আমরা সেই সিন্ডিকেট ধরার চেষ্টা করছি এবং বিষয়টি আমাদের নজরদারিতে রয়েছে। সাধারণ মানুষ যাতে অতিরিক্ত দামে গ্যাস কিনতে না হয়, সেই দিকে আমরা কাজ করছি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close