শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ফটিকছড়িতে আগুনে পুড়ল সাত বসতঘর
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় অগ্নিকাণ্ডে সাতটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার লোকসান হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের দক্ষিণ কাঞ্চননগর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের মনু হাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, হঠাৎ আগুন লাগার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে। স্থানীয়দের চেষ্টায় আগুন নেভানো সম্ভব না হলে খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় রুহুল আমিন, নূর হোসেন, নূর মোহাম্মদ, নুরুল আলম, বদিউল আলম, মাহাবুল আলম ও মহি উদ্দিনের কাঁচা ও আধাপাকা বসতঘর পুড়ে যায়।

ক্ষতিগ্রস্তরা জানান, আসবাবপত্র, ধান-চাল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু আগুনে নষ্ট হয়েছে।

ফটিকছড়ি ফায়ার সার্ভিসের টিম লিডার কামাল উদ্দিন চৌধুরী জানান, বন্ধ থাকা একটি বসতঘরের ফ্রিজের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ফটিকছড়ি   আগুনে পুড়ল   বসতঘর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close