শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
নওগাঁ-১ আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
পোরশা (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম

মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে নওগাঁ-১ (পোরশা সাপাহার নিয়ামতপুর) আসনে ৮ জন প্রার্থীর মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাকি ৩প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং অফিসার এ ঘোষণা করেন।

বিএনপি মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান, জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, বিএনপির বিদ্রোহী প্রার্থী ডা. মো. ছালেক চৌধুরী ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আকবর আলী কালুর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়েছে। মামলার তথ্য গোপন করায় মনোনয়নপত্র স্থগিত রাখার প্রায় ৩ঘন্টা পর প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয় ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল হক শাহেরকে।

মনোনয়নপত্র বাতিল হয়েছে কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য বিএনপির বিদ্রোহী প্রার্থী মাহমুদুস সালেহীন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সহসভাপতি নুরল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেনের।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close