শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ধরলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে শ্যালো মেশিন চালিত ৩ ট্রলি চালকের ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি অবৈধ বালু ব্যবসায়ী চক্র ধরলা নদীর বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা করে আসছে। রোববার ওই চক্রকে ধরতে ধরলা নদীর তীরবর্তী সোনাইকাজী এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনোয়ার হোসাইন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের অভিযান দেখে বালু ব্যবসায়ী চক্রের সদস্যরা দৌড়ে পালিয়ে গেলেও বালু ভর্তি ট্রলিসহ আটক হন ৩ ট্রলি চালক। 

আটককৃতরা হলেন, উপজেলার সমন্বয় পাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে আমিনুল ইসলাম (৩৮) চন্দ্রখানা গ্রামের মনছুর আলীর ছেলে বাদশা মিয়া (৩৫) এবং কবিরমামুদ গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম (৩৬)। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪(খ)ও ১৫(১) ধারায় আটক ৩ জনের প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়।

 ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধরলা নদীর চর থেকে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে এবং সকলকে সতর্ক করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close