শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
মানিকগঞ্জের তিনটি আসনে ৯ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে দাখিল করা মনোনয়নপত্র অসম্পূর্ণ ও ভুল তথ্যের কারণে ৯জন প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় সংশ্লিষ্ট প্রার্থীর দাখিল করা কাগজপত্রে একাধিক অসঙ্গতি ও তথ্যের ঘাটতি পাওয়া যায়। বিশেষ করে হলফনামা, পেশা সংক্রান্ত তথ্য, আয়-ব্যয় বিবরণী এবং ব্যক্তিগত তথ্যের ক্ষেত্রে নির্বাচন কমিশনের নির্ধারিত ফরম ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে পূরণ করা হয়নি।

যাচাই-বাছাই কমিটির পর্যবেক্ষণে বলা হয়, মনোনয়নপত্রে দেওয়া তথ্যের সঙ্গে সংযুক্ত নথিপত্রের মিল না থাকায় নির্বাচন বিধিমালার সংশ্লিষ্ট ধারার আলোকে অসম্পূর্ণ ও ভুল তথ্যের কারণে ৯ জনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় এবং ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা নাজমুন আরা সুলতানা বলেন, মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সকল প্রার্থীর জন্য আইন ও বিধি সমানভাবে প্রযোজ্য। অসম্পূর্ণ অথবা ভুল তথ্য থাকলে কোনো মনোনয়নপত্র গ্রহণযোগ্য নয়।

তিনি আরও জানান, বাতিল হওয়া প্রার্থী চাইলে নির্ধারিত সময়ের মধ্যে আপিল করতে পারবেন।

উল্লেখ্য, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, ইসলামী দল ও স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close