সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      ভূরুঙ্গামারীতে গুদাম ভেঙে ১০ হাজার কেজি সার নিয়ে গেলেন কৃষকরা      পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলার অনুমোদন      বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      
দেশজুড়ে
ফরিদপুর-১ আসনে স্থগিত হওয়া সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ আসনে (মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা) যাচাই-বাছাইকালে স্থগিত হওয়া সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। 

রোববার (৪ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে যাচাই-বাছাই কার্যক্রমের দ্বিতীয় দফা শুনানি শেষে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। 

ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এর আগে দুপুরে ওই আসনের প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ১৫ জনের মধ্যে সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। এছাড়া ৮ প্রার্থীর মনোনয়নপত্র  স্থগিত করা হয়। 

মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হওয়া প্রার্থীরা হলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইলিয়াস হোসেন মোল্লা,  বিএনপির খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের শাহ্ মো. আবু জাফর, স্বতন্ত্র মো. আবুল বাশার খান, বাংলাদেশ খেলাফত মজলিসের শরাফত হুসাইন, জাতীয় পার্টির সুলতান আহমেদ খান ও বাংলাদেশ কংগ্রেসের মুহাম্মদ খালিদ নাছির।

এ আসনে মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়া প্রার্থীরা হলেন এনসিপির মো. হাসিবুর রহমান অপু, স্বতন্ত্র লায়লা আরজুমান বানু, স্বতন্ত্র স্বতন্ত্র মো. গোলাম কবির মিয়া, স্বতন্ত্র মো. আরিফুর রহমান, স্বতন্ত্র মো. সামসুদ্দিন মিয়া, স্বতন্ত্র মো. শাহাবুদ্দিন আহমেদ ও স্বতন্ত্র হাসিবুর রহমান ও বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টর পার্টির মৃণ্ময় কান্তি দাস। 

জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেদ জানান, ফরিদপুর-১ আসনে ১৫ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়। আটজনের মনোনয়নপত্র বাতিল করা হয়। 

কেকে/এমএ 


আরও সংবাদ   বিষয়:  ফরিদপুর-১ আসন   স্থগিত   মনোনয়নপত্র   বৈধ ঘোষণা   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close