সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, সাগর থেকে আটক ২৭৩ জন
টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৩৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার সময় ২৭৩ জনকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

শনিবার (৩ জানুয়ারি) দিবাগত রাতে সেন্টমার্টিন্স দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ একটি বিশেষ অভিযান পরিচালনা করে কাঠের বোটসহ তাদের আটক করে।

রোববার (৪ জানুয়ারি) নৌবাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছেন যে তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা শুরু করেছিলেন। নৌবাহিনীর সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপের ফলে একটি বড় ধরনের মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে।

নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন্স দ্বীপ থেকে প্রায় ৩০ মাইল দক্ষিণ-পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর জাহাজ থেকে বোটটিকে থামার জন্য সংকেত দেওয়া হলে সেটি না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে নৌবাহিনীর জাহাজ তৎক্ষণাৎ ধাওয়া করে বোটটিকে আটক করতে সক্ষম হয়।

এ সময় বোটে থাকা দালালচক্রের ১০ সদস্যসহ মোট ২৭৩ জনকে আটক করা হয়। আটককৃতদের তথ্যমতে জানা যায়, তারা সবাই দালালচক্রের সহায়তায় অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বোটযোগে রওনা হয়েছিলেন।

আটককৃত বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বোটটিতে ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাদ্য, পানি ও নিরাপত্তা ব্যবস্থা ছিল না। এমন অবস্থায় গভীর সমুদ্রে যাত্রা করলে বড় ধরনের মানবিক বিপর্যয় ঘটতে পারত। বাংলাদেশ নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে সেই সম্ভাব্য বিপর্যয় প্রতিহত করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ নৌবাহিনী দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সমুদ্রপথে চোরাচালান, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অবৈধ   মালয়েশিয়া   সাগর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close