রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বক শিকার করতে গিয়ে ট্রাক্টরের ফলায় পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করার সময় ট্রাক্টরের ফলায় পড়ে গিয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।   

রোববার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের মুক্তা হিমাগারের পিছনে ঘটনাটি ঘটে। 

নিহত যুবক লিমন মিয়া (২৪) নিতাই ইউনিয়নের খোলাহাটি গ্রামের হানিফুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীসুত্রে জানা গেছে,  নিতাই ইউনিয়নের পানিয়াল পুকুর খোলাহাটি গ্রামের কৃষক শহিদুল ইসলাম ভুট্টা লাগানোর জন্য ট্রাক্টর দিয়ে জমি চাষ করছিল। এসময় কিছু সাদাবক জমির কিট পতঙ্গ আহার করার জন্য জমিতে পড়লে বক শিকারী লিমন মিয়া ট্রাক্টরের লাঙ্গলের ঢাকনার উপরে বসে বক শিকার করার সময় ট্রাক্টরের ঝাকুনিতে নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে লাঙ্গলের অগ্রভাগে পড়ে শরীর ক্ষতবিক্ষত হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। তার এ অবস্থা দেখে ট্রাক্টর চালক লাল মিয়া গাড়ি থামিয়ে দ্রুত সটকে পরে। 

পরে নিহতের পরিবারের লোকজন খবর শুনে ওই লিমন মিয়ার লাশ উদ্ধার করেন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, বক শিকার করার সময় ট্রাক্টরের ফলায় পড়ে গিয়ে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইননানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close