শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত দুই
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী পৌরসভায় জায়গা দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মা-ছেলে দুইজন আহত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকালে পৌরসভার চার নম্বর ওয়ার্ড ভানুয়াই গ্রামে মমিন ভটলার বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মৃত মোশারফ হোসেনের জমির মালিকানা ও দখল নিয়ে তার আপন ভাই আবুল হাসান, আনুল হাসান, বড় ভাই মৃত মাহফুজ উদ্দিনের পরিবারের সদস্য, লিপি আক্তার (৪০), মশু আক্তার (৪৫), শিউলি আক্তার ও (৩৫) শাহেদা আক্তারসহ তাদের দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এরই জের ধরে রোববার সকালে মোশারফ হোসেনের স্ত্রী নয়ন আক্তার ও তার ছেলে ইমরান নাজিদের সাথে অপর পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়রা এগিয়ে আসে।

এ বিষয়ে সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ করেছেন বলে জানান মৃত মোশারফ হোসেনের স্ত্রী নয়ন আক্তার। 

সোনাইমুড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সোনাইমুড়ী   জমি নিয়ে বিরোধ   সংঘর্ষ   আহত দুই  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close