শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জেলে মৃত্যু
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:১৩ পিএম
শহিদুল ইসলাম শিপু

শহিদুল ইসলাম শিপু

শ্রমিক নেতা ও সাবেক সাংসদ শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শহিদুল ইসলাম শিপু (৫৪) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এ মারা গেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

সাড়ে ১০টার দিকে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে সরকারি অ্যাম্বুলেন্সে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সকাল ১১টা ১৫ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কারা কর্তৃপক্ষ জানায়, শহিদুল ইসলাম শিপু দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও হৃদরোগসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। এছাড়া তার বাম পা পূর্বে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলতে হয়েছিল। কারা হাসপাতালের নথিতে তার মৃত্যুর কারণ হিসেবে সাডেন সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস উইথ এইচটিএন, আইএইচডি, আইভিডি, ডিএম অ্যান্ড হাইপোথাইরয়ডিজম উল্লেখ করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২’-এর সিনিয়র জেল সুপার আল মামুন খোলা কাগজকে জানান, বন্দি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়। তবে চিকিৎসা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। 

‘নিহত ব্যক্তি শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।’

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২’-এর জেলার আবুল হোসেন বলেন, ‘আইন অনুযায়ী সুরতহাল ও ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

উল্লেখ্য, শহিদুল ইসলাম শিপু গাজীপুর মহানগরের টঙ্গী এলাকার গোপালপুরের বাসিন্দা এবং মো. রফিকের ছেলে। তিনি ২০০৪ সাল থেকে কারাগারে বন্দি ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আহসান উল্লাহ মাস্টার   হত্যা মামলা   আসামির মৃত্যু  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close