রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      পরিস্থিতি অনুকূলে এলে রোহিঙ্গা প্রত্যাবাসন : মিয়ানমারের রাষ্ট্রদূত      
দেশজুড়ে
সুন্দরবনে শিকারিদের ফাঁদে আটকা পড়া বাঘ ‍উদ্ধার
বাগেরহাট জেলা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুন্দরবনে হরিণ শিকারিদের পেতে রাখা ফাঁদে আটকে পরা রয়েল বেঙ্গল টাইগারটিকে উদ্ধার করেছে বন বিভাগ। ‘ট্রেনকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন করে বাঘটিকে ফাঁদ থেকে উদ্ধার করা হয়। 

রোববার (০৪ ডিসেম্বর) দুপুর দুইটা ৫০ মিনিটের দিকে খাঁচায় করে বাঘটিকে সুন্দরবনে থেকে বের করে আনতে দেখা গেছে।

বাঘটি বেশ দুর্বল হয়ে পড়ায় তাকে স্যালাইন দেওয়া হচ্ছে। উৎসক জনতার ভিড়ের কারণে দ্রুত বাঘটিকে নিয়ে খুলনার দিকে রওনা হয়েছে বন বিভাগের কর্মীরা।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘বাঘটিকে খুলনায় বন বিভাগের বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেস্কিউ সেন্টারে নিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে চিকিৎসা শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর বন বিভাগের কাছে খবর আসে- লোকালয়কে সুন্দরবনকে আলাদা করা শরকির খাল দিয়ে আধ কিলোমিটার ভেতরে হরিণ শিকারের ফাঁদে একটি বাঘ আটকে আছে। জায়গাটি সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের বৈদ্যমারি ফরেস্ট টহল ফাঁড়ির অন্তরগত বনাঞ্চল।
সুন্দরবনের ওই এলাকাটি বাগেরহাটের মোংলা উপজেলার বৈদ্ধমারী ও জয়মনি বাজারের মাঝামাঝি। 

বন বিভাগের কর্মীরা সেখানে গিয়ে বাঘটি আটকে থাকার বিষয়টি নিশ্চিত হলে উদ্ধারের জন্য ঢাকা থেকে ভেটেনারি সার্জনসহ বিশেষজ্ঞ দল আসে। উদ্ধার কাজে আসে খুলনা থেকে বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কর্মকর্তারা। বাঘ দেখতে হাজারও মানুষের ভিড়। 

এদিকে আটকে পড়া বাঘটি দেখতে শনিবার সন্ধ্যা থেকে ওই এলাকায় উৎসুক জনতা ভিড় করতে শুরু করে। তবে বন বিভাগ কাউকে বনে ঢুকতে দেয়নি। সকালে উদ্ধার কাজ শুরু হবে এই খবরে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সী মানুষ সেখানে আসতে শুরু করে। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের ভিড়। বন বিভাগের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অনেকে বনের ভেতরে ঢুকে। উদ্ধার অভিযান শুরুর আগেই কেউ কেউ সেখানে গেছে। তারা ছবি তুলে এবং ভিডিও করেছে নিয়ে আসছে। দুপুরের আগেই শরকির খাল পাড়ে কয়েক হাজার মানুষ জড় হন বাঘ দেখার জন্য।

বন বিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা কার্যালয়ের মৎস্য বিশেষজ্ঞ ও স্মার্ট ডাটা কো-অর্ডিনেটর মো. মফিজুর রহমান চৌধুরী বলেন, ‘আনুমানিক আড়াইটার দিকে বাঘটিকে ট্রানকুইলাইজার দিয়ে অচেতন করা হয়। উদ্ধারের পর বাঘটিকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তবে, উৎসুক জনতার চাপে তাদের বের হতে প্রচন্ড বেগ পেতে হয়। মোংলা হয়ে খুলনায় নিয়ে যাওয়া হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সুন্দরবনে শিকারিদের ফাঁদ   আটকা পড়া   বাঘ ‍উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close