শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
সীতাকুণ্ডে শীতার্তদের মাঝে কর্ণফুলী এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশনের কম্বল বিতরণ
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) কর্ণফুলী রেজিমেন্টের প্রাক্তন ক্যাডেটদের সংগঠন কর্ণফুলী এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন (কেকা)। 

রোববার (৪ জানুয়ারি) সকালে সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের হলরুমে এসব কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে সীতাকুণ্ডের বিভিন্ন ইউনিয়নের মানুষের মাঝে সীতাকুণ্ড এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন সহযোগিতায় এ কম্বল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রাশেদ মোহাম্মদ ইকবাল। 

কেকার সাধারণ সম্পাদক সৈয়দ মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জিয়াউল কাদের, সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজের প্রাক্তন পিইউও মোহাম্মদ সুমন ও বর্তমান পিইউও সাবিনা আকতার, এক্স ক্যাডেট মধ্যে ওমর ফারুক, নুর সামিয়া, বিজয় দেব নাথ, কাজল কমল, আঁখি মনি বক্তব্য রাখেন। 

বর্তমান ক্যাডেট সীতাকুণ্ড ডিগ্রি কলেজ প্লাটুনের অপর্না দাশ  জিত, শারনিন আক্তার, আঁখি আক্তার, সোনালী ত্রিপুরা, পলি ত্রিপুরা, সাবরিনা আক্তার, শাহিন আলম, ইব্রাহিম জামিল, জাহেদুল ইসলাম, মোহাম্মদ শরীফ এবং সীতাকুণ্ড সরকারি মহিলা কলেজ প্লাটুনের সানজিদা আক্তার, মুসরাত চৌধুরী তানহা, তুলি বড়ুয়া, জান্নাতুল আলিফা, উম্মে মোছাম্মত সুমাইয়া, আবিদা সুলতানা জেসিকা, ওমাশ্রী দেবী ঐন্দ্রিলা, সাহেদা আক্তার ফারজানা, মনিশা মুনতানা, ইসমতারা সাইমা, ইসমিতা সুলতানা, নাহিদা নওশিন ইমু, তানজিনা তাবাচ্ছুম ইভা উপস্থিত ছিলেন। 

শীতবস্ত্র বিতরণের শেষে সীতাকুণ্ড ও মীরসরাইয়ের এক্স-ক্যাডেটবৃন্দ ও বর্তমান ক্যাডেটদের সাথে কেকার প্রতিনিধি দল সংগঠনের সামাজিক, সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কার্যক্রমের বিষয়ে মতবিনিময় সভায় মিলিত হন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সীতাকুণ্ড   শীতার্ত   কর্ণফুলী এক্স-ক্যাডেট অ্যাসোসিয়েশন   কম্বল বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close