রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধ ও সাংগঠনিক পুনর্গঠনে জোর বিএনপির      হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
খালেদা জিয়ার শোকবইয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও গভীর সমবেদনা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।

রোববার (৪ জানুয়ারি) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে শোকবইয়ে স্বাক্ষর করেন দলের সাধারণ সম্পাদক সাইফুল হক।

এ সময় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

শোকবইয়ে স্বাক্ষর শেষে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে মতবিনিময় হয়।

এ সময় তারেক রহমান বলেন, “রাজনীতিতে প্রতিযোগিতা থাকবে, কিন্তু বিভাজনের সংস্কৃতি এড়িয়ে চলতে হবে। তা না হলে আমাদের বিপুল সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।” এছাড়া তিনি জাতীয় ঐক্য ও সংহতি জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   শোকবই   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close