বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬,
২৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ, সেমিফাইনালে হামজারা      ● নেত্রকোণায় মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় সেই শিক্ষকের মৃত্যুদণ্ড      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই সমাধান হবে : জয়সওয়াল      ● দুয়েকটা ককটেল ফোটালেই পরিস্থিতি অস্থিতিশীল হয়ে যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● জলবায়ু সম্মেলনে যোগ দিতে আন্তালিয়ায় প্রধানমন্ত্রী      ● ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা      
দেশজুড়ে
রাজশাহীতে খালেদা জিয়ার জন্য বিএনপির দোয়া মাহফিল
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেহী রুহের মাগফেরাত কামনায় রাজশাহী নগরীর রায়পাড়ায় (১৭ নম্বর ওয়ার্ড পূর্ব) বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বাদ আসর রায়পাড়া (পূর্ব) বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রশান্তি ও শান্তির জন্য মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলের নেতৃত্ব দেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাফফুজুর রহমান রিটন ও সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু। 

তারা মরহুম নেত্রীর অবদান স্মরণ করে তার রুহের মাগফেরাত ও দেশের কল্যাণ কামনা করেন।

দোয়া মাহফিলে রাজশাহী সিটি করপোরশনের (রাসিক) ১৭ নম্বর ওয়ার্ডের বিএনপির নেতা-কর্মী ও স্থানীয় সাধারণ বাসিন্দারা উপস্থিত ছিলেন এবং একযোগে খালেদা জিয়ার জন্য কল্যাণ ও শান্তি প্রার্থনা করেন।

স্থানীয়রা বলেন, ‘খালেদা জিয়া ছিলেন দেশের দীর্ঘদিনের জনপ্রিয় ও আপসহীন রাজনৈতিক নেত্রী।’

এ সময় নেতাকর্মীরা তার স্মৃতিচারণ করেন তারা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   খালেদা জিয়া   বিএনপি   দোয়া মাহফিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close