সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
গোয়ালন্দে সার ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের দাবিতে মানববন্ধন
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৪৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দতে সারের অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগে মাসুদ মন্ডল নামে সার ব্যবসায়ীর লাইসেন্স বাতিলের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে উপজেলার কৃষকবৃন্দের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এর আগে গত বৃহস্পতিবার উজান চর ইউনিয়নের কৃষকদের স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জেলা প্রশাসক, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর দেওয়া হয়।

অভিযোগে উল্লেখ করা হয়, মাসুদ মন্ডল খুচরা ডিলার থাকা অবস্থায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষকদের কাছ থেকে জোরপূর্বক অতিরিক্ত টাকা আদায় করতেন। বর্তমানে সরকার নির্ধারিত দামে সার বিক্রির বাধ্যবাধকতা থাকলেও তিনি তা মানছেন না। ডিএপি সারের সরকার নির্ধারিত মূল্য বস্তা প্রতি ১ হাজার ৫০ টাকা হলেও কৃষকদের কাছে তিনি ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকা দরে বিক্রি করছেন। শুধু ডিএপি নয়, সব ধরনের সারই নির্ধারিত মূল্যের চেয়ে কয়েকগুণ বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করা হয়।

এতে এলাকার কৃষকেরা ন্যায্য মূল্যে সার কিনতে না পেরে প্রতারিত ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। অতীতেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগের প্রেক্ষিতে পাইকারি সার বিক্রির অনুমোদন সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল বলেও জানানো হয়। বর্তমানে উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় পুনরায় পাইকারি সার বিক্রির অনুমোদন নিয়েছেন বলে কৃষকদের অভিযোগ।

মানববন্ধনে অংশ নেওয়া উজান চর ইউনিয়নের কৃষক কালা চান শেখ বলেন, “সরকার নির্ধারিত দামে ডিএপি সার বস্তা প্রতি ১ হাজার ৫০ টাকা হলেও তিনি ১ হাজার ৬৫০ টাকা বিক্রি করেন, বাকি নিলে ১ হাজার ৬৮০ টাকা পর্যন্ত নেন।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত সার ব্যবসায়ী মাসুদ মন্ডল বলেন, “আমি ইউনিয়ন পর্যায়ে খুব কম সার পেয়ে থাকি এবং সরকারি দামে সার বিক্রি করে থাকি। বর্তমানে আমি সার বিক্রি করছি না।”

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার বলেন, “অভিযোগের ভিত্তিতে জেলা কমিটি একটি তদন্ত করেছে। তদন্তে অভিযোগের সত্যতা না পেয়ে তাকে ডিলারশীপ দিয়েছে, এখন আবার নতুন করে অভিযোগ দিয়েছে- বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “গত সপ্তাহে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. শহিদুল ইসলাম বলেন, “এর আগে গত বৃহস্পতিবার একটি লিখিত অভিযোগ পেয়েছি এবং আজকের মানববন্ধন কর্মসূচি সম্পর্কে জেনেছি। বিষয়টি তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গোয়ালন্দ   সার ব্যবসায়ী   লাইসেন্স বাতিল   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close