শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
কুষ্টিয়ায় ৬ প্রার্থীর মনোনয়ন বাতিল ঘোষণা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৭:৫৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন মনোনয়ন যাচাই-বাছাই শেষে এসব মনোনয়ন বাতিল করেন। এ সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

জানা গেছে, কুষ্টিয়ার চারটি আসনে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। এর মধ্যে হলফনামায় তথ্যগত ত্রুটি ও এক শতাংশ ভোটারের সমর্থন সংক্রান্ত অনিয়ম থাকায় ছয়জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীদের বেশিরভাগই স্বতন্ত্র প্রার্থী।

এদিকে, কুষ্টিয়া-১ (দৌলতপুর), কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) ও কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে। তবে কুষ্টিয়া-৩ আসনে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. নুরুজ্জামান এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) প্রার্থী গিয়াস উদ্দিন। কুষ্টিয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক এবং কুষ্টিয়া-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ সাদী, উপজেলা বিএনপির সভাপতি নুরুল আনসার ও বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) প্রার্থী খাইরুল ইসলাম রয়েছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “কু‌ষ্টিয়ার চারটি আস‌নে ৩৩ জন প্রার্থীর ম‌ধ্যে ৬ জ‌নের মনোনয়ন বাতিল হ‌য়ে‌ছে। বি‌শেষ ক‌রে স্বতন্ত্র প্রার্থী‌দের এক শতাংশ ভোটারের সমর্থনের ত্রুটি ছিল। ত‌বে ম‌নোনয়ন বা‌তিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  কুষ্টিয়া   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close