রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:১৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বগুড়ায় ট্রাকচাপায় মামুন নামে এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার যাত্রী মুক্তার আলী গুরুতর আহত হয়েছেন।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে শহরতলীর ঝোপগাড়ী ওভারব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চান্দু পাড়া এলাকার আব্দুল হামিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতির একটি ট্রাক ওভারব্রিজে ওঠার সময় সামনে থাকা একটি অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশা চালক মামুনের মৃত্যু হয়। এ সময় যাত্রী মুক্তার আলী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত মুক্তার আলীকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে নেয়।

বগুড়ার হাইওয়ে পুলিশের এসআই শহীদ জানান, “অজ্ঞাত ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে অটোরিকশা চালক মামুন নিহত ও যাত্রী মুক্তার আহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বগুড়া   ট্রাকচাপায়   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close