রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থী ১ হাজার ৮৪২
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শেষে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে। সারাদেশে ৩০০টি নির্বাচনি এলাকায় দাখিল করা মনোনয়নপত্রের মধ্যে যাচাই-বাছাই শেষে মোট এক হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

আজ রোববার (৪ জানুয়ারি) ইসি থেকে এ তালিকা প্রকাশ করা হয়।

ইসি জানায়, এবারের নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণের সংখ্যা ছিল তিন হাজার ৪০৬টি, যার বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছিলেন দুই হাজার ৫৬৮ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে অঞ্চল বা বিভাগ অনুযায়ী বৈধ প্রার্থীর সংখ্যা হচ্ছে— ঢাকা অঞ্চলে ৩০৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে, যেখানে বাতিল হয়েছে ১৩৩টি।

চট্টগ্রাম অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩৮ জন এবং বাতিল হয়েছে ৫৬টি মনোনয়নপত্র। রাজশাহী অঞ্চলে ১৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, আর বাতিল হয়েছে ৭৪ জন প্রার্থীর মনোনয়ন।

এছাড়া খুলনা অঞ্চলে ১৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। আর অবৈধ হয়েছেন ৭৯ জন প্রার্থী। বরিশাল অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ১৩১ জন আর বাতিল হয়েছে ৩১ জন প্রার্থীর।

সিলেট অঞ্চলে ১১০ জন প্রার্থীর আবেদন বৈধ হয়েছে, বাতিল হয়েছে ৩৬ জনের। ময়মনসিংহ অঞ্চলে ১৯৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ পাওয়া গেছে, বাতিল হয়েছে ১১২ জনের।

কুমিল্লা অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ২৫৯ জন, বাতিল হয়েছে ৯৭ জনের। রংপুর অঞ্চলে বৈধ প্রার্থীর সংখ্যা ২১৯ জন ও বাতিল হয়েছে ৫৯ জনের এবং ফরিদপুর অঞ্চলে ৯৬ জন প্রার্থী বৈধতা পেয়েছেন, বাতিল হয়েছে ৪৬ জন প্রার্থীর মনোনয়ন।

ইসির প্রকাশিত তথ্যে দেখা গেছে, যাচাই-বাছাই প্রক্রিয়ায় মোট ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসনের ৩টি মনোনয়নপত্র কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়াই কার্যক্রম সমাপ্ত করা হয়েছে।

প্রকাশিত এই ফলাফলের ওপর কোনো প্রার্থীর আপত্তি থাকলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যে ইসিতে আপিল করতে পারবেন। আপিল শুনানি শেষে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা আরও পরিবর্তিত হতে পারে বলে জানিয়েছে ইসি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  যাচাই-বাছাই   বৈধ প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close