সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ঈশ্বরদীতে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে অর্ধদিবস হরতাল পালিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৮:৩০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঈশ্বরদীতে প্রিপেইড মিটার সংযোগ বন্ধ, স্থাপিত মিটার অপসারণ এবং আন্দোলনকারী ২০১ নাগরিকের বিরুদ্ধে নেসকোর দায়ের করা মামলা প্রত্যাহারসহ ছয় দফা দাবিতে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) সকাল ৬টা থেকে বেলা ১২টা পর্যন্ত সচেতন নগরবাসী ফোরামের ডাকে শহরের বিভিন্ন সড়ক ও মোড়ে মোড়ে অবস্থান নিয়ে হরতাল পালন করেন আন্দোলনকারীরা।

হরতাল চলাকালে সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে তীব্র জনদুর্ভোগ সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এ সময় ঈশ্বরদী বাজার ও পৌর মার্কেটের অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। সড়কে যানবাহনের চলাচলও ছিল কম।

সচেতন নগরবাসী ফোরামের আহ্বায়ক আ ফ ম রাজিবুল আলম ইভান বলেন, “ঈশ্বরদীতে প্রিপেইড মিটার লাগানো বন্ধ, যে সকল প্রিপেইড মিটার লাগানো হয়েছে তা উঠিয়ে নেওয়া এবং প্রিপেইড মিটার স্থাপনের প্রতিবাদে আন্দোলনকারী ২০১ জন সাধারণ নাগরিকের বিরুদ্ধে নেসকোর প্রকৌশলীর দায়ের করা মামলা তুলে নানা পর্যন্ত আন্দোলন চলবে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঈশ্বরদী   প্রিপেইড মিটার   অর্ধদিবস হরতাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close