শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনে স্বতন্ত্র প্রার্থী মোর্শেদ আলমের মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে দাখিল করা ছয়টি মনোনয়নের মধ্যে পাঁচটি বৈধ ঘোষণা করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। যাচাই শেষে তিনি স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোর্শেদ আলমের মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেন।

এ সময় বিএনপির প্রার্থী ফখর উদ্দিন আহমেদ বাচ্চু, জামায়াতের প্রার্থী ছাইফ উল্লাহ পাঠান ফজলু, এনসিপির প্রার্থী ডা. জাহেদুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী মোস্তফা কামাল এবং গণঅধিকার পরিষদের প্রার্থী মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বিদ্যুতের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান বলেন, “ময়মনসিংহ-১১ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। যাচাই-বাছাইয়ে পাঁচজনের মনোনয়ন বৈধ পাওয়া গেছে। এক শতাংশ ভোটারের স্বাক্ষরে অসংগতি থাকায় একজন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভালুকা   স্বতন্ত্র প্রার্থী   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close