রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ভোলা-৪ আসনে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল, বৈধ ৫
চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় উৎসবমুখর পরিবেশে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বেলা ১২টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডা. শামীম রহমান সংসদীয় আসন ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা-১১৮) এর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

মনোনয়ন বাতিল প্রার্থীরা হলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবুল মোকাররম মো. কামাল উদ্দিন এবং তার সমর্থকদের ভোটার তালিকায় ত্রুটি থাকার কারণে স্বতন্ত্র প্রার্থী রফিকুল ইসলামের প্রার্থীতা বাতিল করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ডা. শামীম রহমান। এছাড়া, আবুল মোকাররমের সম্পদের বিবরণে আয়কর রিটার্নের গড়মিলও পাওয়া গেছে।

এদিকে, মনোনয়ন বৈধ ঘোষণা হওয়া প্রার্থীরা হলেন বিএনপির মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জামায়াতে ইসলামীর মো. মোস্তফা কামাল, জাপার মো. মিজানুর রহমান, আম জনতার জালাল উদ্দিন রুমি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের আবুল কালাম।

উল্লেখ্য, এ আসনে মোট সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং পাঁচজনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ভোলা   মনোনয়ন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close