শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
শিবগঞ্জে জুট মিল শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ, দুই সপ্তাহ পর মামলা
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ৯:৫৭ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জুট মিলে কর্মরত এক নারী শ্রমিককে (২২) সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনার দুই সপ্তাহ পর ভুক্তভোগী তরুণী শনিবার (৩ জানুয়ারি) গভীর রাতে শিবগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকার বাসিন্দা ওই তরুণী প্রায় দুই মাস আগে শিবগঞ্জের মোকামতলা ইউনিয়নের মালাহার গ্রামের একটি জুট মিলে শ্রমিক হিসেবে কাজ শুরু করেন। কর্মস্থলের নিকট হওয়ায় তিনি ওই গ্রামের বাসিন্দা ডিপুল ওরফে বিপুলের (৩০) বাড়িতে ভাড়া থাকতেন। 

গত ১৯ ডিসেম্বর রাতের কোনো এক সময়ে বাসার মালিক ডিপুল ও তার অজ্ঞাতনামা দুই সহযোগী জোরপূর্বক ভুক্তভোগীর কক্ষে ঢোকেন। এরপর তারা গামছা দিয়ে তার মুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ঘটনাটি প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে।

ভয় ও আতঙ্কে ঘটনার পরপরই তরুণী কাউকে কিছু না জানিয়ে গ্রামের বাড়িতে চলে যান। সেখানে গিয়ে বিষয়টি পরিবারের কাছে প্রকাশ করলে পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী তিনি শনিবার রাতে শিবগঞ্জ থানায় গিয়ে মামলা দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে থানায় মামলা করা হয়েছে। আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে ভুক্তভোগীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত রয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শিবগঞ্জম জুট মিল শ্রমিক   সংঘবদ্ধ ধর্ষণ   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close