শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
বৈছাআ’র ১০ নেতা ছাত্রদলে যোগদান
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগরের নেতৃত্বে ১০ নেতাকর্মী ছাত্রদলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে উপস্থিত হয়ে তারা আনুষ্ঠানিকভাবে ছাত্রদলে যোগদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ। তারা যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করেন।

ছাত্রদলে যোগদানের পর ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর সাথেও তারা সৌজন্য সাক্ষাৎ করেন। মাজেদ বাবু তাদের দেশ ও দলের কল্যাণে কাজ করার নির্দেশনা দেন।

ছাত্রদলে যোগদান করা নেতাকর্মীদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ জেলা সংগঠক মোজাম্মেল হক সাগর, আব্দুল কাদির মন্ডল, নাঈম ইসলাম, নুর মোহাম্মদ, সাইম আহমেদ, আব্দুল কাইয়ুম মন্ডল, রিয়াজুল ইসলাম, তরিকুল ইসলাম, সোহাগ মিয়া ও হৃদয় মিয়া।

মোজাম্মেল হক সাগর বলেন, “আমার বাবা ওয়ার্ড বিএনপির  সভাপতি আমি পারিবারিকভাবে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী। জুলাই-আগস্টের অভ্যুত্থানে আমার অবদানকে স্বীকৃতি দিয়ে আমাকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা কমিটির সংগঠক করা হয়। আমি আমার অনুসারীদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছেড়ে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত হয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলে যোগ দিলাম।”

ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক ফরহাদ আহমেদ জানান, “ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদলের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে অনেকেই ছাত্রদলে যোগ দিচ্ছেন। এরই ধারাবাহিকতায় আমরা শহীদ জিয়ার আদর্শের দল ছাত্রদলে যোগ দিয়েছি। এটা ইতিবাচক রাজনীতির জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা সবাইকে নিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করবো।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বৈছাআ   ছাত্রদল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close