রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ : মির্জা ফখরুল
সিলেট ব্যুরো
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এবারের নির্বাচন জাতির কাছে গুরুত্বপূর্ণ, নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে নাগরিকদের মধ্যে। নির্বাচন নিয়ে বিএনপির কোনো আশঙ্কা নেই, গণমাধ্যম ও টকশো যারা করেন, তারা নানা সময়ে আশঙ্কার কথা বলেন।”

রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় সিলেটের গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, “নির্বাচনের পরিস্থিতি আশাব্যঞ্জক, আগে যারা নির্বাচন বিরোধী ছিলো তারা অংশ নিচ্ছে।” নির্বাচনের বাধা দূর হচ্ছে উল্লেখ করে বলেন, “মবক্রেসি গণতন্ত্রকে ধ্বংস করে দেয়। এটা থেকে বের হতে হবে।”

মির্জা ফখরুল বলেন, “সুশাসন, ন্যায়বিচার, বিচার বিভাগের স্বাধীনতা চান মানুষ। গণতান্ত্রিক সংস্কৃতি সমস্ত মানুষের প্রচেষ্টার গড়ে ওঠে। সকলের সহযোগিতার নির্বাচন কমিশন ভালো নির্বাচন করবে। এ সময় জাতির জীবনে ক্রান্তিকালের মতো। সাবধানে থাকতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যাতে নির্বাচন ব্যহত হয়।”

এর আগে, দুপুরে বিমানযোগে ব্যক্তিগত সফরে সিলেট পৌঁছান বিএনপি মহাসচিব। বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন। এ সময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   মির্জা ফখরুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close