শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
শ্রীমঙ্গলে অতিরিক্ত দামে এলপি গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৪ পিএম আপডেট: ০৪.০১.২০২৬ ১০:২১ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিবুল্লাহ উল্লাহ আকনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

অভিযানে কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে অতিরিক্ত দামে এলপিজি বিক্রি করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। 

এর মধ্যে ন্যাশনাল ট্রেডিংকে পাঁচ হাজার ও কৃষ্ণচূড়া এন্টারপ্রাইজকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

মো. মহিবুল্লাহ আকন জানান, শ্রীমঙ্গল পৌরসভায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে এলপিজি বিক্রির দায়ে দুই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুসারে ১৩ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। 

‘অবৈধ মজুদকৃত এলপিজির বিষয়ে তথ্য পাওয়া মাত্রই আমরা ব্যবস্থা নিচ্ছি। সরকার নির্ধারিত মূল্যের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের কোন সুযোগ নেই। ভবিষ্যতে বাজার অস্থিতিশীল করার লক্ষ্যে মূল্যবৃদ্ধি ও মজুদ করলে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীমঙ্গল   অতিরিক্ত দাম   এলপি গ্যাস বিক্রি   অর্থদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close