সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
বাজিতে হেরে মাথা ন্যাড়া করলেন বিএনপি কর্মী
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের বিএনপি কর্মী লেলিন ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মনোনয়ন না পাওয়ায় সহকর্মীর সঙ্গে করা বাজিতে হেরে নিজে মাথা ন্যাড়া করেছেন।

গতকাল (৩ জানুয়ারি) লেলিন স্থানীয় একটি সেলুনে গিয়ে নিজের সব চুল কেটে ফেলেন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ভাইরাল হয়েছে।

জানা গেছে, নীলফামারী-১ আসনে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে তুহিন মনোনয়ন পাবেন—এমন বিশ্বাস থেকেই লেলিন সহকর্মীর সঙ্গে বাজি ধরেছিলেন। কিন্তু তুহিন মনোনয়ন না পাওয়ায় লেলিন তার কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছেন।

লেলিন নীলফামারীর ডোমার উপজেলার ডাচ-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং সেবা ‘রকেট’-এর সেলস রিপ্রেজেন্টেটিভ হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।

লেলিন বলেন, “আমি পুরোপুরি আত্মবিশ্বাস থেকেই বাজি ধরেছিলাম। আমার বিশ্বাস ছিল নীলফামারী-১ আসনে আমাদের নেতা ইঞ্জিনিয়ার তুহিন ভাই মনোনয়ন পাবেন। সেই বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত। বাজিতে হেরে গেছি ঠিকই, কিন্তু আমি আমার কথা রেখেছি।”

উল্লেখ্য, ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন নীলফামারী-২ আসনে বিএনপির প্রার্থী হিসেবে বৈধ মনোনয়ন পেয়েছেন। অন্যদিকে, নীলফামারী-১ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী মনোনয়ন পেয়েছেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিএনপি কর্মী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close