শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
ধনবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নারী নিহত
মধুপুর-ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:২৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের সাথে মোটরসাইকেলের সংর্ঘষে এক নারী মৃত্যু হয়েছে। এ ঘটনায় চালক আহত হয়েছেন মোটরসাইকেল। 

রোববার (৪ জানুয়ারি) দুপুর দুপুর দুইটার দিকে ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কের দয়ারামবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন চাড়াভাঙা ব্রিজে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত নারী নাছিমা আক্তার (২০) বান্দরবান জেলার আলী কদম থানার দুই নম্বর আলিমুদ্দিন পাড়া ওয়ার্ডের মৃত ইউসুফ আলীর মেয়ে। আহত মোটরসাইকেল চালক জাকিরুল ইসলাম (২৭) জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ফুলবাড়ীয়া গ্রামের শুকুর আলীর ছেলে। 

নিহত নাছিমা আহত মোটরসাইকেল চালক জাকিরুলের শ্যালিকা। 

ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, ঢাকা থেকে রাজিব পরিবহনের একটি যাত্রীবাহি বাস জামালপুরের দিকে যাচ্ছিল। ধনবাড়ীর ধোপাখালীর দয়ারামবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন চাড়া ভাঙা ব্রিজে পৌঁছালে অপর দিক থেকে মধুপুরগামী একটি মোটরসাইকেলের মুখোমুখী সংর্ঘষ ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের পিছনে থাকা নারী আরোহীর মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলের চালক গুরুত্বর আহত হয়। 

‘খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। ঘটনার সাথে সাথেই বাসটি দ্রুত চলে যায়।’

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান বলেও নূরুস সালাম সিদ্দিক জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ধনবাড়ীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ   নারী নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close