মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      চীন পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহার, তেল রপ্তানিতে সুখবর      এবার পাঁচ জেলায় বিজিবি মোতায়েন      
অর্থনীতি
ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগে পর্বতসম সমস্যাগুলো শুনলেন তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১০:৫৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ব্যবসায়-বাণিজ্য ও বিনিয়োগে যে পর্বতসম সমস্যা রয়েছে, ব্যবসায়ীদের কাছ থেকে সেগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুনেছেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যা সাতটায় ঢাকা উত্তর সিটির গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে বিফ্রিং করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী।

ব্রিফিংয়ে তিনি বলেন, ‘ব্যবসায়ীদের যে বড় ধরনের সমস্যা হচ্ছে, সেটি হলো বিনিয়োগ হচ্ছে না, কর্মসংস্থান কমে যাচ্ছে, ক্যাপিটাল মার্কেটের সমস্যা এগুলো তুলে ধরেছেন তারেক রহমানের কাছে৷’

আমলাতন্ত্র, চাঁদাবাজের সমস্যা, ব্যাংক সুদের সমস্যা, দুর্নীতির কারণে ব্যবসার খরচ বেড়ে যাচ্ছে এ কথা জানিয়ে তিনি আরও বলেন, ‘এগুলোতে জনগণ সমস্যায় পড়ছে। আর ব্যবসায়ীরা বিনিয়োগ করতে পারছেন না৷ তাহলে বিদেশিরা বিনিয়োগ করবে কীভাবে? ক্ষমতায় আসলে এসব সমস্যার সমাধান করবে বিএনপি।’
 
‘নীতিমালা প্রণয়ন করেছি, এগুলো কীভাবে বাস্তবায়ন হবে সেগুলো তুলে ধরা হয়েছে ব্যবসায়ীদের কাছে৷ বাংলাদেশের অর্থনীতিতে যত সংস্কার সব বিএনপির আমলে হয়েছে।’
 
যে বড় ধরনের সংস্কার দরকার সেগুলো করতে নীতিমালায় প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান তিনি।
 
খসরু বলেন, ‘ব্যবসায়ীরা আমাদের নীতিমালা নিয়ে খুবই সন্তুষ্ট।’
 
‘বিএনপির আমলে শেয়ারবাজারে পতন হয়নি, ব্যাংকে লুটপাট হয়নি, টাকা পাচার হয়নি। বিএনপির উপর আস্থা আছে তাদের৷ অর্থনীতিতে বড় ধরনের পরিবর্তন আসবে বলে প্রত্যাশাও তাদের৷’
 
বৈঠকে অংশ নিয়েছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেইন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও একে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, বিটিএমএর সাবেক সভাপতি মতিন চৌধুরী, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, উত্তরা মোটর করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, এমসিসিআইয়ের সাবেক সভাপতি নিহাদ কবির, বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, স্টিল মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের নির্বাহী সদস্য ও ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী। 
 
এ ছাড়া পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার, ডিসিসিআইয়ের সাবেক সভাপতি হোসেন খালেদ, ডিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএর সভাপতি মো. শাহরিয়ার, বিসিএমইএর সভাপতি ময়নুল ইসলাম, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) সভাপতি আব্দুল মোকতাদির, বিএবির সভাপতি আব্দুল হাই সরকার, সিকম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক, বিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামিম এহসান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত ছিলেন।
 
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ বৈঠকে উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ব্যবসায়-বাণিজ্য   বিনিয়োগ   সমস্যা   তারেক রহমান  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close