শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
পঞ্চগড় সীমান্তে গরু চোরাকারবারি আটক
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে গরু চোরাচালানের সময় মো. আলম (৪৫) ও শফিউল ইসলাম (২৪) নামে দুই চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (৪ জানুয়ারি) রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়ন।

এর আগে রোববার ভোররাতে জেলার বোদা উপজেলার সরদারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়৷ 

আটককৃতরা হলেন জেলার বোদা উপজেলার সর্দারপাড়া এলাকার মৃত. মোজাহারের ছেলে আলম ও একই এলাকার তৌহিদুল ইসলামের ছেলে শফিউল ইসলাম। 

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর কাজী আসিফ আহমেদের পরিকল্পনা ও নির্দেশনায় রোববার ভোররাতে আনুমানিক ৫টা ১৫ মিনিটে পঞ্চগড়ের বোদা উপজেলার সরদারপাড়া বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালানো হয়। 

এসময় সীমান্ত পিলার ৭৭৯/এমপি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া এলাকায় নায়েব সুবেদার শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে আলম ও শফিউল নামে দুইজনকে আটক করা হয়। 

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা গরু চোরাচালানের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রোববার বিকালে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে বোদা থানায় হস্তান্তর করা হয়।

এ বিষয়ে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সিরাজুল ইসলাম, (পিএসসি) বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে বিজিবি’র আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি ও প্রস্তুতি বজায় রেখেছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  পঞ্চগড়   চোরাকারবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close