শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
গাজীপুরে পোশাক শ্রমিকদের বেতন পরিশোধের দাবিতে সড়ক অবরোধ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৪ জানুয়ারি, ২০২৬, ১১:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে পোশাক কারখানার শ্রমিকদের অবরোধের ফলে প্রায় এক ঘণ্টাব্যাপী মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গাজীপুর শিল্প পুলিশের ইনস্পেকটর মোরশেদ জামান জানায়, ‘সফিপুর এলাকায় অবস্থিত ‘মাহমুদ ডেনিমস’ কারখানার শ্রমিকদের গত তিন মাসের বেতন বকেয়া রয়েছে। বেতন না পেয়ে শ্রমিকদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়। এর জেরে রোববার সকাল থেকে শ্রমিকরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।’

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ‘শ্রমিকরা মহাসড়ক অবরোধ করলে দুই দিকেই যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়। তীব্র শীতের মধ্যে সড়কে আটকে পড়ে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হন। প্রায় এক ঘণ্টা ধরে মহাসড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকে।’

খবর পেয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে শ্রমিকরা অবরোধ তুলে নিলে দুপুর ১টায় মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আখতার বলেন, ‘শ্রমিকরা তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়কে নেমেছিলেন। এতে সাময়িকভাবে যান চলাচল বন্ধ ছিল। পরে অবরোধ প্রত্যাহার করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।’

এ বিষয়ে মাহমুদ ডেনিমস কারখানা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করার পরও তাদের পাওয়া যায়নি।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   শ্রমিক   অবরোধ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close