শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
রাজশাহীতে রাষ্ট্রীয় শোকের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ, সমালোচনার ঝড়
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:৩২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণার মাঝেই রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করে শোক পালনে উদাসীনতার অভিযোগ উঠেছে। স্থানীয়দের মতে, এই আচরণ রাষ্ট্র বিরোধী ও শোককে হেয় প্রতিপন্ন করার শামিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (৩ জানুয়ারী) রাজশাহী মুক্তিযোদ্ধা স্টেডিয়ামে নামধারী খেলোয়াড়দের নিয়ে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জাতীয় শোক কর্মসূচি পালনের মাঝেই আনন্দ-উল্লাসে মেতে ওঠায় তা অনেকে অযাচিত ও উন্মাদনা সৃষ্টিকারী কর্মকাণ্ড হিসেবে দেখছেন।

স্থানীয় সচেতন নাগরিকদের বক্তব্য, দেশ বর্তমানে শোকের অভিজ্ঞতায় বিভোর, এমন সময়ে মাঠে আনন্দ-উল্লাস করা রাষ্ট্রীয় শোকের প্রতি ঘৃণ্য অবমাননা।

এ বিষয়ে মন্তব্য করেন রাজশাহী মহানগর বিএনপি সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, এই আয়োজন শোক কর্মসূচিকে হেয় প্রতিপন্ন করা, দায়িত্বহীনতা এবং শোককে সমাজে উপেক্ষা করার প্রচেষ্টা।

বিএনপি কর্মী মো. রনি খান স্পষ্ট করে বলেন, যারা ক্ষমতাসীন আ.লীগ সরকারের সময় ক্ষমতার দম্ভ দেখিয়েছেন, তারা এখনও ক্ষমতার প্রদর্শনী চালিয়ে যাচ্ছেন। এই ধরনের খেলাধুলার আয়োজন দলের শোক কর্মসূচির বিরোধী কার্যক্রম হিসেবেও ধরা হচ্ছে। 

তিনি আরও বলেন, উল্লেখিত আয়োজকদের মধ্যে ছিলেন আলী আবদার তপন, সেলিম রেজা (রেফারির সমিতির সেক্রেটারি), আজম বাবু, রেজাউল করিম রেজা, মাহমুদ হোসেন। মূলত এই ব্যক্তিরাই ম্যাচটি পরিচালনা করেন। 

এ ব্যপারে রাজশাহী জেলা প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এবং স্টেডিয়াম কর্তৃপক্ষের অনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   রাষ্ট্রীয় শোক   প্রীতি ফুটবল ম্যাচ   সমালোচনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close