শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
নীলফামারীর জেলা প্রশাসকের শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:০১ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ১:০৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

তীব্র শীত ও শৈত্যপ্রবাহে বিপর্যস্ত মানুষের পাশে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন নীলফামারীর জেলা প্রশাসক নায়িরুজ্জামান। দিনের পাশাপাশি রাতেও জেলার বিভিন্ন এতিমখানায় ঘুরে ঘুরে শীতার্ত শিশু ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) রাতে জেলা প্রশাসনের উদ্যোগে নীলফামারী সদরের বিভিন্ন এলাকায় অবস্থিত একাধিক এতিমখানা পরিদর্শন করেন জেলা প্রশাসক নায়িরুজ্জামান। এ সময় তিনি নিজ হাতে এতিম শিশুদের গায়ে কম্বল তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন।

শীতবস্ত্র বিতরণকালে জেলা প্রশাসক বলেন, ‘শীতের রাতে এতিম ও অসহায় শিশুদের কষ্ট সবচেয়ে বেশি হয়। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।’ 

তিনি আরও বলেন, ‘চলমান শৈত্যপ্রবাহ পরিস্থিতি বিবেচনায় জেলার প্রত্যন্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাসহ এতিমখানা, মাদরাসা ও আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম চলমান থাকবে।’

এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্র, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম। 

জেলা প্রশাসকের এই মানবিক উদ্যোগে এতিমখানার শিক্ষক ও শিশুদের মাঝে স্বস্তি ও আনন্দের অনুভূতি দেখা যায়। 

এলাকাবাসী জেলা প্রশাসক নায়িরুজ্জামানের এমন জনবান্ধব ও মানবিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  নীলফামারী   জেলা প্রশাসক   শিশু ও অসহায়   শীতবস্ত্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close