মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
ফরিদপুর সালথা উপজেলা
বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতির কবর জিয়ারত করলেন শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:০৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আতিয়ার রহমান কবির মিয়ার কবর জিয়ারত করলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম। 

রোববার (৪ জানুয়ারি) বিকালে সালথা উপজেলার ভাওয়াল গ্রামে পারিবারিক কবরস্থানে গিয়ে কবির মিয়ার কবর জিয়ারত করেন এবং মরহুমের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন তিনি। 

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আতিয়ার রহমান কবির মিয়া সালথা উপজেলা বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। উনি আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সাহেবের অত্যন্ত কাছের মানুষ ছিলেন। তিনি এখন আমাদের মাঝে নেই আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি উনার আত্মার মাগফিরাত কামনা করছি। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহতায়ালা যেন কবির চাচাকে বেহেশতের মেহমান বানান।’ 

তিনি আরও বলেন, ‘বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচন কঠিন হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আগে কে কোন দল করত সেগুলো আমাদের দেখা যাবে না। আগামী নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয়, সরকার গঠন করতে পারে, তাহলে আমরা ৩১ দফা দ্বারা দেশ পরিচালনা করবো। আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমি গত ১৮ বছর আপনাদের পাশে আছি এবং আমার মৃত্যুর আগ মূহুর্ত পর্যন্ত আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। 

বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু মিয়ার সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সালথা উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ওহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, রাশেদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইসরাফিল মাতুব্বর, কামরুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সভাপতি কালাম বিশ্বাস, উপজেলা কৃষক দলের সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইয়াসিন বিশ্বাস, ছাত্রদল নেতা রেজাউল ইসলাম রাজ প্রমুখ।

এছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি   কবর জিয়ারত   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close