শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
নেপালের পররাষ্ট্রমন্ত্রী
বেগম জিয়ার মৃত্যু দক্ষিণ এশিয়ার জন্য অপূরণীয় ক্ষতি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২১ এএম আপডেট: ০৫.০১.২০২৬ ৩:৩২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নেপালের পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং এটিকে বাংলাদেশের রাজনৈতিক জীবনের পাশাপাশি সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্য একটি অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন।

বেগম জিয়ার মৃত্যুতে শোকবার্তা গ্রহণের তৃতীয় দিনে নেপালের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা। রোববার (৪ জানুয়ারি) কাঠমান্ডুর বাংলাদেশ দূতাবাসে নেপালের মন্ত্রীকে রাষ্ট্রদূত ও সহকর্মীরা দূতাবাসে অভ্যর্থনা জানান।

তিনি খালেদা জিয়াকে একজন প্রভাবশালী ও মহান রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে আখ্যায়িত করে বালা নন্দ শর্মা বলেন, তার অবদান বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ছিল গুরুত্বপূর্ণ ও স্থায়ী। তার নেতৃত্ব ও জনসেবায় আজীবন নিবেদন, বাংলাদেশের ইতিহাসে একটি স্থায়ী ছাপ রেখে গেছে। যা গভীর শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে স্মরণ করা হবে।

নেপালের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে নেপাল-বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করতে তিনি যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তার জন্য নেপালে তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবেন।। তিনি অভিন্ন অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে আঞ্চলিক সহযোগিতা ও সংহতির একজন দৃঢ় সমর্থক ছিলেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  খালেদা জিয়া   মৃত্যু   দক্ষিণ এশিয়া   অপূরণীয় ক্ষতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close