শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
ঝুঁকিপূর্ণ অবস্থায় তিতাসের কাকিয়াখালী ব্রিজ, দ্রুত সংস্কারের দাবি
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১১:৪৭ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের কাকিয়াখালী ব্রিজটির বর্তমান অবস্থা দিন দিন আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। প্রতিদিন এই ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ, শিক্ষার্থী, কৃষকসহ বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করলেও দীর্ঘদিন ধরে এর সংস্কার বা মেরামতের কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, কাকিয়াখালী ব্রিজটি এলাকাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোগাযোগ মাধ্যম। ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন, দুর্বল কাঠামো ও চলাচলের ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রতিদিন মানুষ আতঙ্ক নিয়ে পারাপার হচ্ছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানির চাপ ও পিচ্ছিল অবস্থার কারণে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়।

এলাকাবাসীর পক্ষ থেকে একাধিকবার বিষয়টি তিতাস উপজেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে। উল্লেখযোগ্য যে, আশপাশের এলাকায় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম চলমান থাকলেও কাকিয়াখালী ব্রিজের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা দীর্ঘদিন ধরে সংস্কারবিহীন অবস্থায় পড়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

এতে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থী, বয়স্ক ও রোগীবাহী যান চলাচলেও মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে। এমতাবস্থায় স্থানীয় জনগণের জোর দাবি, কাকিয়াখালী ব্রিজটি দ্রুত সরেজমিনে পরিদর্শন করে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কার অথবা টেকসই নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হোক। জননিরাপত্তা ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তিতাস উপজেলা প্রশাসন ও এলজিইডি’র দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি বলে মনে করছেন এলাকাবাসী।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঝুঁকিপূর্ণ   তিতাস   কাকিয়াখালী ব্রিজ   দ্রুত সংস্কারের দাবি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close