সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
ঈদগড়ে পুলিশের বিশেষ অভিযান, অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১২:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী রামু উপজেলার ঈদগড়ে রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ কাঁচামাল ও সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) ভোররাত আনুমানিক ৪টা থেকে টানা প্রায় ৫ ঘণ্টাব্যাপী অভিযান চালিয়ে সকাল সাড়ে ৮টার দিকে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম।

পুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আবু আহম্মদ গুনার ফাতেমা ছড়া নামক দুর্গম ও গহীন পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র তৈরির বিভিন্ন কাঁচামাল ও সরঞ্জাম পাওয়া যায়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা আগেই পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ঈদগড় পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. খুরশেদ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা এই অভিযান পরিচালনা করি। ঘটনাস্থলে অস্ত্র তৈরির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম পাওয়া গেছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “রামু থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালিত হয়েছে। উদ্ধারকৃত সরঞ্জাম জব্দ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।”

পুলিশ জানায়, সীমান্তবর্তী এই এলাকায় অবৈধ অস্ত্র উৎপাদন ও সরবরাহের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ঈদগড়   পুলিশের অভিযান   সরঞ্জাম উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close