রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
জাতীয়
অংশগ্রহণমুলক নির্বাচনের পথে হাটছে ইসি : নির্বাচন কমিশনার
কৌশিক দাশ, বান্দরবান
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:০১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বলেছেন, দীর্ঘদিন গণতান্ত্রিক অনুপস্থিতের পর একটি অংশগ্রহণমুলক নির্বাচনের পথে হাটছে নির্বাচন কমিশন।
 
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান পুলিশ লাইন্স প্রাঙ্গনে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের আয়োজনে বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন।

নির্বাচন কমিশনার আরও বলেন- স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে কাজ করতে হবে সকলকে। পুলিশ সদস্যদের দলমতের ঊর্ধে থেকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি এসময়। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, জেলা নির্বাচন কর্মকর্তা মো.কামরুল আলমসহ সরকারি বিভিন্ন দফতরের উর্ধতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, একদিনের সফরে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) বান্দরবানে এসেছেন এবং তিনি পুলিশের কর্মকর্তা ও সদস্যদের সাথে বিশেষ মতবিনিময় সভা এবং এরপরে জেলা প্রশাসক কার্যালয়ের ভিজিল্যান্স ও অবজারভেশন টিম ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেলের সভায় যোগ দিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ইসি   নির্বাচন কমিশনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close