শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহে বিপর্যস্ত জনজীবন
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বগুড়ায় মৃদু শৈত্যপ্রবাহ চলছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াসে, যা চলতি মৌসুমের সর্বনিম্ন রেকর্ড। তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ঘন কুয়াশা ও বাতাসের আর্দ্রতার কারণে জেলাজুড়ে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। দুপুর গড়িয়ে গেলেও অনেক এলাকায় সূর্যের দেখা মিলছে না। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দৈনিক আয়ের ওপর নির্ভরশীল মানুষ ও ছিন্নমূলরা।

সোমবার (৫ জানুয়ারি) সকাল ৯টায় এ তাপমাত্রা রেকর্ড করা হয় বলে নিশ্চিত করেছেন বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম।

শীত নিবারণে সড়কের পাশে খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা নেওয়ার চেষ্টা করছেন নিম্ন আয়ের মানুষ। সকাল থেকেই রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা যাচ্ছে। পেটের তাগিদে বাইরে বের হওয়া মানুষগুলো পড়েছেন চরম দুর্ভোগে।

এ বিষয়ে বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম বলেন, ঘন কুয়াশা ও হিমেল বাতাসের কারণে জনজীবনে তীব্র শীত অনুভূত হচ্ছে। জেলায় মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সন্ধ্যার পর থেকে তাপমাত্রা আরও কমে যাওয়ায় শীতের অনুভূতি বাড়ছে। শৈত্যপ্রবাহ আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close